বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, 12 November 2026

জবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর

আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৬ | ১১:৩৬ 245 shares
জবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর

​জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৩ জানুয়ারি।​বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।​বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।


 আবেদন ফি হিসেবে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের জন্য ১ হাজার ২০০ টাকা এবং ‘ই’ ইউনিটের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।​প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১ জানুয়ারি ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট (চারুকলা অনুষদ), ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট (কলা অনুষদ ও আইন অনুষদ), ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে।



​আবেদনের যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ বা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে এইচএসসি/সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও এসএসসি/সমমান পরীক্ষার যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন।এ ছাড়া এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত ভর্তি যোগ্যতা পূরণে ব্যর্থ হলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে বিদেশি শিক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাওড় এক্সপ্রেসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নয় অনলাইন নিউজ পোর্টালকে মান ধরে রাখার তাগিদ প্রতিমন্ত্রীর জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৭ বছরের ইতিহাসে অন্যতম বড় জয় বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু