নন্দিত টিভি
ই-পেপার
১৫ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
বিএম কলেজের নতুন অধ্যক্ষ  প্রফেসর ড. মোঃ মাহমুদুল ইসলাম

বিএম কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ড. মো
মাহমুদুল ইসলাম
মেহেরাব হোসেন রিফাত:
১৫ নভেম্বর ২০২৬

বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ড. মোঃ মাহমুদুল ইসলাম।

রোববার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়। পদায়নের পর একই দিন দুপুরে তিনি নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান সম্পন্ন করেন।ড. মোঃ মাহমুদুল ইসলাম বিসিএস (সাধারণ শিক্ষা) ১৬তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি একই কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন একই কলেজে শিক্ষকতা করার পর এবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

নতুন অধ্যক্ষ হিসেবে যোগদানের পর ড. মোঃ মাহমুদুল ইসলাম নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, বিএম কলেজের সঙ্গে তাঁর পারিবারিক ও আবেগের সম্পর্ক রয়েছে। তাঁর নানা ১৯১০-১১ শিক্ষাবর্ষে এ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। তাঁর বড় ভাই, বোন ও ছোট বোনেরাও এ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করেছেন। তিনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও পারিবারিক স্মৃতির কারণে বিএম কলেজ তাঁর কাছে বিশেষ আবেগের জায়গা।তিনি আরও বলেন, বিএম কলেজে প্রায় ২৫ বছর চাকরি করার পর প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়াকে তিনি বিশেষ আবেগের বিষয় মনে করছেন।

চাকরিজীবনের শেষ সাড়ে আট মাসে কলেজের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন। এ সুযোগ করে দেওয়ায় তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কলেজের উন্নয়নে শিক্ষক, ছাত্রনেতৃবৃন্দ এবং এ অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতা কামনা করে নতুন অধ্যক্ষ বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিএম কলেজকে আরও উন্নত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব। একজন শ্রেণিকক্ষের শিক্ষক হিসেবে নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার যে সুযোগ পেয়েছেন, তা কাজে লাগাতে সবার সহযোগিতা নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চান। তার যোগদানের সময়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ১০:২২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩৬ পিএম

বিএম কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাহমুদুল ইসলাম

ক্যাম্পাস
মেহেরাব হোসেন রিফাত

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।