ক্যাম্পাস-সহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা: নিন্দা জানিয়ে ইবি গ্রিন ফোরামের বিবৃতি

আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৬ | ১২:০৩ 226 shares
ক্যাম্পাস-সহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা: নিন্দা জানিয়ে ইবি গ্রিন ফোরামের বিবৃতি

 ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস-কসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের গ্রিন ফোরাম। মঙ্গলবার (১০ নভেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফেসবুকে জানান দিয়ে গত রাতে (৯ নভেম্বর) ছাত্রলীগের সন্ত্রাসীদের মাধ্যমে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ইবির ছাত্রীদের একটি বাসে পেট্রল বোমা নিক্ষেপ এবং ভোররাতে শাহ আজিজুর রহমান হলের পকেট গেটে হাতবোমা নিক্ষেপের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করে পড়াশোনার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিবাদের দোসর ও নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনগুলোর সন্ত্রাসীরা পুনরায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় তারা পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে।


নেতৃবৃন্দ বলেন, পরাজিত ও নিষিদ্ধ এই শক্তি দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট এবং জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করতে চোরাগোপ্তা হামলা ও নাশকতার পথ বেছে নিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও সতর্ক ও কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা।প্রসঙ্গত, সোমবার (৯ নভেম্বর) রাতে ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাবল ডেকার 'দিগন্ত' বাসে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এদিকে ভোর সাড়ে ৫টায় ক্যাম্পাসে শাহ আজিজুর রহমান হল পকেট গেটে হাতবোমা পাওয়া যায়। পরে প্রক্টরের উপস্থিতিতে তা নিষ্ক্রিয় করা হয়। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শৈলকূপা থানায় সাধারণ ডায়েরি করেছে প্রশাসন। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে রাতভর টহলের ব্যবস্থা গ্রহণ করা হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, কী ঘটবে বাংলাদেশে? সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ আইজিপির ৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ