পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করতে ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল জন্মনিয়ন্ত্রণ খাবার বড়ি কিনছে সরকার। এসব বড়ি সরবরাহ করবে দেশীয় প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা।বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনার প্রস্তাবটি কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। পরে প্রস্তাবটি পর্যালোচনা করে ক্রয়ের অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
প্রস্তাব অনুযায়ী, ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব খাবার বড়ি কেনা হবে।এ লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দরপত্র মূল্যায়ন শেষে সুপারিশকৃত দরদাতা হিসেবে দেশীয় প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালসকে নির্বাচিত করা হয়েছে।সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনার পর অনুমোদনের সুপারিশ করা হয়। এর ফলে নির্ধারিত অর্থ ব্যয়ে প্রতিষ্ঠানটি থেকে ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল জন্মনিয়ন্ত্রণ বড়ি সংগ্রহের প্রক্রিয়া এগিয়ে যাবে।পরিবার পরিকল্পনা কার্যক্রমের পাশাপাশি মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবার অসমাপ্ত কাজ বাস্তবায়নের অংশ হিসেবেই এই ক্রয় উদ্যোগ নেওয়া হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন