আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে জাপান, সংযুক্ত আরব আমিরাত ও নাইজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবসহ মোট পাঁচটি বিষয়ে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।আজ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির চলতি বছরের ৩৭তম সভায় এসব সুপারিশ করা হয়।সভায় উপস্থাপিত পাঁচটি প্রস্তাবের মধ্যে তিনটি ছিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। বাকি দুটি প্রস্তাবের একটি বাণিজ্য মন্ত্রণালয় এবং অন্যটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে আসে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড (জেরাগম), সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেড এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড/উজি জেমস বিহাইভ থেকে এলএনজি কেনার প্রস্তাবে নীতিগত সুপারিশ করেছে কমিটি।
সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গ্যাস কেনার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া জেরাগমের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) এবং টার্ম শিটের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষরের প্রস্তাবও রয়েছে।
অন্যদিকে, রমজানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিতরণের লক্ষ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির প্রস্তাবেও নীতিগত সুপারিশ দেওয়া হয়েছে।
জরুরি জাতীয় প্রয়োজন বিবেচনায় সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধি অনুযায়ী দরপত্র তৈরি ও জমা দেওয়ার নির্ধারিত সময় কমানোর প্রস্তাবও অনুমোদনের সুপারিশ পেয়েছে।এ ছাড়া বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের প্রস্তাবেও নীতিগত সুপারিশ করেছে কমিটি। এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায়।
আরও খবর
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে ১৬ নভেম্বর বৈঠক
জলবায়ু অর্থায়নের অর্ধেক অভিযোজন খাতে চান প্রধানমন্ত্রী
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: নূরুল ইসলাম মনি
অকৃতকার্য এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, চলবে ১৫ তারিখ পর্যন্ত
পরিবার পরিকল্পনায় বড় উদ্যোগ, ১ কোটি ৯৩ লাখ বড়ি কিনবে সরকার
শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আজ শুনানি
মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নয়
রমজানে টিসিবির জন্য আসছে ৬২০০ টন খেজুর

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন