বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, 12 November 2026

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে ১৬ নভেম্বর বৈঠক

আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৬ | ৪:২৭ 210 shares
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে ১৬ নভেম্বর বৈঠক

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির হার সুপারিশের লক্ষ্যে আগামী সোমবার (১৬ নভেম্বর) তৃতীয়বারের মতো সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। এ সভায় তৈরি পোশাক খাতের শ্রমিক ও কর্মচারীদের মজুরি নির্ধারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে।বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর সকাল ১১টায় সভাটি অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান ও জেলা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এ বৈঠক হবে। সভার সংশোধিত স্থান হিসেবে শ্রম অধিদপ্তরের কথা জানিয়েছে বোর্ড।


সভায় আলোচ্যসূচির মধ্যে রয়েছে, তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি কর্তৃক মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেওয়া। পাশাপাশি এ খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করার বিষয়ে আলোচনা করা হবে।পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় এ সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মালিকপক্ষের লিখিত প্রস্তাব এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার ভিত্তিতে মজুরি হারের সুপারিশ প্রণয়নের বিষয়টি সভায় গুরুত্ব পাবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাওড় এক্সপ্রেসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নয় অনলাইন নিউজ পোর্টালকে মান ধরে রাখার তাগিদ প্রতিমন্ত্রীর জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৭ বছরের ইতিহাসে অন্যতম বড় জয় বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু