বরগুনায় ডেঙ্গু সচেতনতামূলক সাইকেল র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আকতার। "আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ হয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত।১১ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দে জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়. অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল সাইন্স অ্যান্ড এডুকেশন ইউথ ফাউন্ডেশন এবং বরগুনা সাইক্লিং কমিউনিটি।
আজ সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে এই সচেতনতামূলক সাইকেল র্যালির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা তথ্য অফিসার, বরগুনা এবং সংশ্লিষ্ট সংগঠনের সদস্য ও যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করে।উদ্বোধনী বক্তব্যে বক্তারা ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে এডিস মশার বংশবিস্তার রোধ এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন