আমতলী সরকারি আরমান খোরশেদ মডেল পাইলট হাইস্কুল-এ 'ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব' এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা মিজ তাছলিমা আক্তার আমতলী সরকারি আরমান খোরশেদ মডেল পাইলট হাইস্কুল-এ "ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব" এর শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, আমতলী; সহকারী কমিশনার (ভূমি), আমতলী; ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমতলী থানা; সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ইংরেজি ভাষায় পারদর্শিতা, নেতৃত্ব, বিশ্লেষণী ক্ষমতা ও আত্মবিশ্বাস অর্জন করা অপরিহার্য। ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব এ লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন