সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ আইজিপির

আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৬ | ১০:৪৯ 214 shares
সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ আইজিপির

দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক ঘটনা প্রতিরোধে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বা আইজিপি মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার ১০ নভেম্বর পুলিশ সদর দপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা যুক্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় নিয়ে আলোচনা হয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। এ জন্য পুলিশের টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আইজিপি পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তবে অভিযানের নামে কোনোভাবেই যেন নিরপরাধ সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

বৈঠকে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়।

এদিকে পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম মহানগর এলাকায় আগুন দেওয়া হয়েছে আরও তিনটি গাড়িতে।

এ ছাড়া নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এবং ফরিদপুর জেলায় আরও ১৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ জেলায় দুটি করে গাড়িতে আগুন দেওয়া হয় বলে পুলিশ সদর দপ্তরের তথ্যে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় উল্লেখিত এলাকাগুলোতে মোট ২২টি যানবাহনে অগ্নিসংযোগের তথ্য পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে নাশকতা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, কী ঘটবে বাংলাদেশে? সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ আইজিপির ৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন