সোনারগাঁয়ে পুলিশের অভিযান, শ্রীঘরে ৮ জন

আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৬ | ১২:০৫ 237 shares
সোনারগাঁয়ে পুলিশের অভিযান, শ্রীঘরে  ৮ জন

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ বিভিন্ন মামলার মোট আটজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সন্ত্রাস বিরোধী আইনে ৩ জন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ১ জন, মাদক মামলায় ২ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ২ জন আসামি রয়েছেন।মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম)-এর দিকনির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক এর নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।


পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তারকৃতরা হলোঃ-নোয়াগাঁও ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. মুকবুল হোসেন (৫৫), জামপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মোমেন (৪৩) এবং একই ইউনিয়নের প্রচার সম্পাদক মো. আকাশ বিশ্বাস (৩০)। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. রিফাত হাসানকে (২২) গ্রেপ্তার করা হয়।একই অভিযানে মাদক গ্রহণের অভিযোগে কাঁচপুরের সোনাপুর এলাকা থেকে মো. জাহিদুল ইসলাম (৩১) ও রুবেল (২৭) নামে দুই মাদকসেবীকে আটক করা হয়।


অন্যদিকে আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার মো. ওহিদ (৫৩) ও সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকার সানিকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে থানা পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, কী ঘটবে বাংলাদেশে? সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ আইজিপির ৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ