মালয়েশিয়ায় ১৫ দেশের অংশগ্রহণে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান

আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৬ | ১০:১২ ০ শেয়ার
মালয়েশিয়ায় ১৫ দেশের অংশগ্রহণে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬’। গত ২৪ অক্টোবর কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ১৫টি দেশের ৩৮ জন বিশিষ্ট ব্যক্তি ও উদ্যোক্তাকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

ডব্লিউডব্লিউও গ্লোবাল মালয়েশিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সফল উদ্যোক্তা, সমাজকল্যাণ ও শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। এতে বাংলাদেশের একাধিক বিশিষ্ট উদ্যোক্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সমাজসেবী পুরস্কার অর্জন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউডব্লিউও গ্লোবাল মালয়েশিয়ার চেয়ারম্যান দাতো শ্রী জুলকারনান তাইব। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সোমালিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ আলী আবুকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোছাম্মৎ শাহানারা মনিকা, ঘানার ডেপুটি হাইকমিশনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার প্রফেসর মোহাম্মদ নেইল মোহাম্মদ এবং আসিয়ান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট দাতো সোহাইমিসহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশের নারী উদ্যোক্তা পান সুপারির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কনা রেজা সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পান। নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান সফল উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত হন। অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লায়ন সাইফুল ইসলাম সোহেল সমাজসেবা ও তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের স্বীকৃতি লাভ করেন। এ ছাড়া চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মহিউদ্দিন খান মঈন গণমাধ্যমের ব্যবসায়িক উন্নয়ন ও সম্প্রসারণে অবদানের জন্য সম্মাননা অর্জন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি পুরস্কার লাভ করেন। তাঁদের মধ্যে দি গুডলাক প্রিন্টার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রায়হান পারভেজ ব্যবসায়িক সাফল্যের জন্য এবং বাসার গ্রুপ ও হোটেল সী ওয়াল্ডের চেয়ারম্যান আলহাজ আবুল বশার আবু পর্যটন ও সমাজসেবায় অবদানের জন্য সম্মাননা পান।

মালয়েশিয়ায় সমাজকল্যাণ ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য এইন গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান দাতো শ্রী হাজি হাসান আলী, বিএম প্লাটিনাম গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সুমন আহমেদ, শাজিজুল গ্রুপ অব কোম্পানিজের পরিচালক মোহাম্মদ আজিজুল হক (সিআইপি) এবং জেসোর এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক দাতো শাহিনুর রহমান শাহিন সম্মাননা লাভ করেন।

সফল উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত হন নিউ লাইফ এক্সক্লুসিভের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম হাওলাদার (রাজু), হাসান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান মো. মাহমুদুল, শরিফ কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফুল ইসলাম, ইজ্জান গ্লোবাল ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. তোফায়েল আহমেদ এবং ফ্লাই ফরেনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাওন মোহাম্মদ।

গবেষণায় বিশেষ অবদানের জন্য রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার (আইআইইউএম) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী ড. জোহরা আজমিন শম্পা। শিক্ষা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ওয়াইএন স্টাডি সলিউশন মালয়েশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো মোহাম্মদ ইয়াসিন সম্মাননা অর্জন করেন। মানবাধিকার সাংবাদিকতায় অবদানের জন্য পিবিএন নিউজকে হিউম্যান রাইটস প্রেস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সাংবাদিকতা ও গণমাধ্যমে অবদানের জন্য দৈনিক আমার বার্তার বিশেষ প্রতিনিধি হাফিজ রহমান ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু জার্নালিজম’ ক্যাটাগরিতে পুরস্কার পান। টেলিভিশন উপস্থাপনায় অবদানের জন্য দৈনিক কালের সমাজের প্রধান সম্পাদক লায়ন সালাম মাহমুদ সম্মাননা লাভ করেন। সংগীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সংগীতশিল্পী লায়ন মোহাম্মদ ওমর ফারুক এবং আন্তর্জাতিকভাবে পরিচিত সংগীতশিল্পী মাসুম বিল্লাহ ফারদিনকে পুরস্কৃত করা হয়।

শিক্ষা ও নেতৃত্বে অবদানের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম এবং হাজারীবাগ গার্লস স্কুলের সহকারী শিক্ষক মুহাম্মদ আলমগীর সম্মাননা পান। এ ছাড়া মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটিতে কোরআনিক সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত সাঈদ বিন মনসুর ‘মোস্ট এক্সিলেন্স এডুকেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা, প্রশিক্ষণ, প্রকৌশল, ইকো-ট্যুরিজম, খাদ্য ও পানীয়, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক কল্যাণে অবদান রাখা মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে আলতা অ্যান্ড সিনার্জির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা (মুসা), অতিথি লিমিটেডের জেনারেল ম্যানেজার (ডেভেলপমেন্ট) লায়ন মো. আনিক তালুকদার, অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেডের সহকারী পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) লায়ন এ.বি.এম. মিজানুর রহমান এবং পিএলসি এডুকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসির হুসিন বিন আফিজাদ্দিন উল্লেখযোগ্য।

এ ছাড়া প্রশিক্ষণ ও উন্নয়ন, ফ্যাশন, প্রকৌশল, স্টিম টারবাইন, খাদ্য ও পানীয় এবং সৃজনশীল শিল্প খাতে অবদানের জন্য মালয়েশিয়া, নাইজেরিয়া ও উগান্ডার কয়েকজন উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তি পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানে পাকিস্তান, নামিবিয়া, তাজিকিস্তান, ভারত, সুদান, উগান্ডা, সুইজারল্যান্ড, ইসওয়াতিনি ও জর্ডানের হাইকমিশনের প্রতিনিধিসহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও সমাজসেবীরা অংশ নেন।

অনুষ্ঠান আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন ডব্লিউডব্লিউওর মালয়েশিয়ার ফ্যাসিলিটিজ ডিরেক্টর মো. রমজান এবং বাংলাদেশ কো-অর্ডিনেটর মো. জহিরুল ইসলাম খোকন।

অনুষ্ঠানের শেষ পর্বে ‘অবাক পৃথিবী’ পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর