ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

আপডেটঃ ০২ নভেম্বর, ২০২৬ | ৩:৫৮ 238 shares
ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করার আশাবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র নিজেই সামরিক অভিযানের মাধ্যমে সংঘাতের অবসান ঘটাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।সোমবার রাইট সাইড ব্রডকাস্টিং নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ট্রাম্প। তার বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের বিজয় অর্জন করেছে এবং খুব দ্রুতই পরিস্থিতির সমাধান হবে। তার ভাষায়, ইরান হয় চুক্তিতে সম্মত হবে, নয়তো যুক্তরাষ্ট্র নিজেরাই সংঘাতের ইতি টানবে। তিনি মনে করেন, আলোচনার মাধ্যমে সহজ পথেও এর সমাধান হতে পারে।এ সময় সম্ভাব্য নতুন মার্কিন সামরিক অভিযানের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, এমন অভিযান চালানো হলে তা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি সফল ও ভয়ংকর হবে।এরপর যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইওয়ায় এক নির্বাচনি সমাবেশেও ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের কথা বলেন তিনি।

ট্রাম্প ইঙ্গিত দেন, অনির্দিষ্ট কোনো এক সময়ে তেহরানের ওপর তাকে ‘হাতুড়ি পেটা’ করতে হতে পারে।৮০ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে সমর্থকদের উদ্দেশে বলেন, ইরানের সঙ্গে সংঘাত শেষ না করার একমাত্র কারণ হলো, তিনি দেশটির প্রতি সদয় হতে চান। সম্ভব হলে সবার জীবন রক্ষা করতে চান। তবে কোনো এক পর্যায়ে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানের সঙ্গে সংঘাত শুরু হয়। এর কয়েক সপ্তাহ পর থেকেই ট্রাম্প বারবার বলে আসছেন, যুদ্ধ দ্রুত শেষ হবে।সর্বশেষ বক্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের পরই সংঘাতের দ্রুত অবসান ঘটতে পারে। তবে কূটনৈতিক সমঝোতা নাকি সামরিক পদক্ষেপ কোন পথে পরিস্থিতির সমাধান হবে, তা এখনো স্পষ্ট নয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, কী ঘটবে বাংলাদেশে? সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ আইজিপির ৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন