মধ্যপ্রাচ্য সংকটে ওমরাহ যাত্রীদের চরম ভোগান্তি, ২৪ অক্টোবর পর্যন্ত সৌদিগামী বহু ফ্লাইট বাতিল

আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৬ | ১২:৪৩ ০ শেয়ার
মধ্যপ্রাচ্য সংকটে ওমরাহ যাত্রীদের চরম ভোগান্তি, ২৪ অক্টোবর পর্যন্ত সৌদিগামী বহু ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে সৌদি আরবগামী বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ওমরাহ যাত্রীদের ওপরও। ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা পড়েছেন চরম অনিশ্চয়তায়। কেউ যাত্রার অপেক্ষায়, আবার কেউ সৌদি আরব থেকে দেশে ফেরার পথে ভোগান্তির মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে ভারতীয় ওমরাহ যাত্রীদের সহায়তায় জেদ্দায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে দেশটির কনস্যুলেট জেনারেল।

কনস্যুলেটের সর্বশেষ ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী দিনগুলোতে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছেন এমন ওমরাহ যাত্রীদের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। যাদের ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তাদের ভ্রমণসূচি পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। এতে ফ্লাইট বাতিল কিংবা সৌদি আরবে অনাকাঙ্ক্ষিতভাবে অবস্থান দীর্ঘায়িত হওয়ার মতো পরিস্থিতি এড়ানো সহজ হতে পারে। বিশেষ করে জেদ্দা ও মদিনা হয়ে যাতায়াতের ফ্লাইটগুলো অনিশ্চয়তার মুখে রয়েছে।

এদিকে নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে একাধিক বিমান সংস্থা সৌদিগামী ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়েছে।

ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, ২০২৬ সালের ২৪ অক্টোবর পর্যন্ত রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনাগামী এবং এসব গন্তব্য থেকে ফিরতি সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সংস্থাটি জানায়, বুকিংয়ের সময় দেওয়া যোগাযোগের তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কেনা যাত্রীদের সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

অন্যদিকে, আকাসা এয়ারও রিয়াদগামী ফ্লাইট ২৪ অক্টোবর এবং জেদ্দাগামী ফ্লাইট ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য দুটি বিকল্প রেখেছে সংস্থাটি। যাত্রীরা চাইলে সম্পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন। এ ক্ষেত্রে সাত দিনের মধ্যে মূল পেমেন্ট অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা জানিয়েছে এয়ারলাইনটি। বিকল্প হিসেবে কোনো অতিরিক্ত ফি ছাড়াই ভ্রমণের তারিখ পরিবর্তনের সুযোগও থাকছে। অন্য মাধ্যমে টিকিট কেনা যাত্রীদের নিজ নিজ ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিমান সংস্থাগুলো জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যাত্রী ও উড়োজাহাজের কর্মীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

এ অবস্থায় ওমরাহ যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে যাদের সামনে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা রয়েছে কিংবা দেশে ফেরার টিকিট করা, তাদের যাত্রার তারিখ, টিকিটের অবস্থা এবং ফেরত বা তারিখ পরিবর্তনের নিয়ম আগেই যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর