পশ্চিম তীরে ইসরাইলি বসতি বন্ধের আহ্বান চীনের

আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৬ | ১০:০৭ ০ শেয়ার
পশ্চিম তীরে ইসরাইলি বসতি বন্ধের আহ্বান চীনের

অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন বন্ধ এবং ইতোমধ্যে স্থাপিত বসতি প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ফিলিস্তিন প্রশ্নকে এই শতাব্দীর সবচেয়ে বড় ঐতিহাসিক অবিচার হিসেবে বিবেচনা করে দেশটি।

শুক্রবার, ১৬ অক্টোবর, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আজারবাইজানে অনুষ্ঠিত এক বৈঠকে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে এ আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৈঠকে ওয়াং ই বলেন, ফিলিস্তিন প্রশ্নকে চীন দীর্ঘদিন ধরে এই শতাব্দীর সবচেয়ে বড় ঐতিহাসিক অবিচার হিসেবে দেখে আসছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলেও উল্লেখ করেন তিনি।

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপরও জোর দিয়েছে চীন। দেশটির মতে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ তৈরি হতে পারে।

এদিকে গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ সম্পূর্ণ উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন ওয়াং ই। মানবিক বিপর্যয় আরও বেড়ে যাওয়া ঠেকাতে দ্রুত ও নির্বিঘ্নে ত্রাণ পৌঁছানো জরুরি বলে উল্লেখ করেন তিনি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর