মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা বাংলাদেশের মাহি, ন্যাশনাল কস্টিউমে প্রথম রানারআপ

আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ৩:২৭ 200 shares
মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা বাংলাদেশের মাহি, ন্যাশনাল কস্টিউমে প্রথম রানারআপ

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে না পারলেও দুটি গুরুত্বপূর্ণ বিভাগে সাফল্য পেয়েছেন বাংলাদেশের প্রতিনিধি মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। দর্শকদের ভোটে সুইমস্যুট ও ইভনিং গাউন দুই বিভাগেই বিজয়ী হয়েছেন তিনি। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে অর্জন করেছেন প্রথম রানারআপের স্বীকৃতি।সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাক ও আত্মবিশ্বাসী পরিবেশনার মাধ্যমে বিশেষভাবে নজর কাড়েন মাহি। প্রচলিত বিকিনির পরিবর্তে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে মঞ্চে হাজির হন তিনি। পোশাকটির পেছনে ছিল ছড়িয়ে থাকা লম্বা নীল কাপড়। তার এই ভিন্নধর্মী সাজ ও পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পায়। দর্শকদের ভোটেও সাফল্য আসে বাংলাদেশের এই প্রতিনিধির।


শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অর্জনের খবর জানান মাহি। তিনি জানান, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সুইমস্যুট ও ইভনিং গাউন—উভয় বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতিও পেয়েছে দেশ।বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত মাহি মনে করেন, এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়; বরং দেশের সব মানুষের।

অন্য এক পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রতিযোগিতার পুরো সময়জুড়ে সমর্থকদের ভালোবাসা, দোয়া ও উৎসাহ তাকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে বলে জানান মাহি।প্রতিটি ধাপে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষের এই ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
রূপগঞ্জে গুলিভর্তি দুটি দেশীয় পেনগানসহ যুবক গ্রেপ্তার একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে দুই পরিবার ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান ডিসেম্বরের বিজয় দিবসে এক দিনের ছুটিতে মিলতে পারে টানা ৪ দিন পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে বিতর্ক! নারীবিদ্বেষের অভিযোগে দুই ভাগ দর্শক শাহরুখের আইনি নোটিশের দাবি মিথ্যা! অনন্ত আম্বানির ভিডিও ঘিরে নতুন বিতর্ক মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ১১২ বাংলাদেশি ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে মরিয়া ডেমোক্র্যাটরা, চাপে পড়তে পারেন ট্রাম্প বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে?