বিশ্বকাপ জয়ের মতো শক্তিশালী নয় ব্রাজিল

আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ১:৫৯ 225 shares
বিশ্বকাপ জয়ের মতো শক্তিশালী নয় ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয় ২০০২ সালে। এরপর কেটে গেছে ২৪ বছর, কিন্তু অধরা রয়ে গেছে ষষ্ঠ শিরোপা বা ‘হেক্সা’ জয়ের স্বপ্ন। একের পর এক বিশ্বকাপে ব্যর্থতার পর এবার ব্রাজিলের বর্তমান দল নিয়েই প্রশ্ন তুলেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, বিশ্বকাপ জয়ের মতো যথেষ্ট শক্তিশালী দল এখন আর নেই সেলেসাওদের।‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে অতিথি হিসেবে অংশ নিয়ে ব্রাজিলের ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন সাবেক এই তারকা। তাঁর মতে, ব্রাজিল এখন ইউরোপীয় ফুটবলের ধরন অনুসরণ করতে গিয়ে নিজেদের স্বকীয়তা হারাচ্ছে।


রোনালদো বলেন, ব্রাজিলের খেলোয়াড়েরা এখন ইউরোপীয় ফুটবলারদের অনুকরণ করছেন। আগে দেশটির ফুটবলে নিজেদের প্রতিভার ওপর নির্ভর করে যে আত্মবিশ্বাস তৈরি হতো, এখন তা আগের মতো নেই। তাঁর ভাষায়, বর্তমান ইউরোপীয় ফুটবলাররা অনেক বেশি শক্তিশালী, দ্রুতগতির ও সুসংগঠিত। পাশাপাশি তাদের খেলার মানও বেশ উন্নত।ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। রোনালদোর স্পষ্ট বক্তব্য, বর্তমান দল বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয়। শুধু খেলোয়াড়দের ব্যক্তিগত সামর্থ্য নয়, দলীয় ঐক্যের অভাবকেও বড় সমস্যা হিসেবে দেখছেন তিনি।


বিশ্বকাপের সঙ্গে রোনালদোর নিজের স্মৃতিও বেশ সমৃদ্ধ। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের সময় তিনি ছিলেন দলের সদস্য। তবে সে আসরে মাঠে নামার সুযোগ পাননি। পরে ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে রোনালদিনিও ও রিভালদোর সঙ্গে খেলেই দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হন তিনি। ওই আসরে আট গোল করে জেতেন গোল্ডেন বুট।নিজের দেখা সেরা ব্রাজিল দল হিসেবে ২০০২ সালের দলটিকেই এগিয়ে রাখেন রোনালদো। সেই দলের শক্তিমত্তা তুলে ধরে তিনি বলেন, দলটি যেকোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখত। রবার্তো কার্লোস ছিলেন দুর্দান্ত ফর্মে। কাফু, লুসিও, এডমিলসন ও রকি জুনিয়রও খেলেছেন অসাধারণ। মাঝমাঠে গিলবার্তো সিলভা ও ক্লেবারসনের পাশাপাশি আক্রমণভাগে রিভালদো, রোনালদিনিও ও জুনিনিওর মতো তারকারা ছিলেন।

রোনালদোর এই মন্তব্যে আবারও আলোচনায় এসেছে ব্রাজিলের বর্তমান ফুটবল দল এবং দীর্ঘ বিশ্বকাপ খরা কাটানোর চ্যালেঞ্জ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
রূপগঞ্জে গুলিভর্তি দুটি দেশীয় পেনগানসহ যুবক গ্রেপ্তার একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে দুই পরিবার ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান ডিসেম্বরের বিজয় দিবসে এক দিনের ছুটিতে মিলতে পারে টানা ৪ দিন পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে বিতর্ক! নারীবিদ্বেষের অভিযোগে দুই ভাগ দর্শক শাহরুখের আইনি নোটিশের দাবি মিথ্যা! অনন্ত আম্বানির ভিডিও ঘিরে নতুন বিতর্ক মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ১১২ বাংলাদেশি ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে মরিয়া ডেমোক্র্যাটরা, চাপে পড়তে পারেন ট্রাম্প বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে?