রূপগঞ্জে ইয়াবা ও উইনসেরেক্সসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ১১:৩৩ 213 shares
রূপগঞ্জে ইয়াবা ও উইনসেরেক্সসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল নিষিদ্ধ উইনসেরেক্সসহ (Wincerex) এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামালনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা সদর থানার মজলিশপুর এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে মো. মনির হোসেন (৪০), তার স্ত্রী মোসা. আমেনা বেগম (৩৬) এবং যশোরের চৌগাছা থানার সিংহজুলি এলাকার মো. জামিল হোসেনের ছেলে মো. রাব্বী হোসেন (২৬)। তারা সবাই বর্তমানে তারাব পৌরসভার কামালনগর এলাকায় বসবাস করে আসছিলেন।


পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আবু সাদেকের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে কামালনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে আসামি মনির হোসেনের একতলা ভবন সংলগ্ন পশ্চিম পাশের একটি কক্ষ তল্লাশি করে ১০ বোতল নিষিদ্ধ উইনসেরেক্স ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।


বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীজানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (২৭ নভেম্বর) তাদের নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে বিতর্ক! নারীবিদ্বেষের অভিযোগে দুই ভাগ দর্শক শাহরুখের আইনি নোটিশের দাবি মিথ্যা! অনন্ত আম্বানির ভিডিও ঘিরে নতুন বিতর্ক মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ১১২ বাংলাদেশি ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে মরিয়া ডেমোক্র্যাটরা, চাপে পড়তে পারেন ট্রাম্প বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে? ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত