বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহে যান চলাচল বন্ধ

আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ১:৪২ 204 shares
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহে যান চলাচল বন্ধ

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের সংশ্লিষ্ট অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সড়কের দুই পাশে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা।

মঙ্গলবার, ২৪ নভেম্বর সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ও মেম্বারবাড়ি এলাকায় প্রথমে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। একই সময়ে পাশের নতুন বাজার এলাকাতেও সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা।


পুলিশ, শ্রমিক ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একাধিক স্থানে একযোগে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে আটকে পড়ে অসংখ্য যানবাহন। সকাল থেকে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। এ সময় যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।


এদিকে শ্রমিক অসন্তোষের জেরে বাঘের বাজার এলাকার গ্রিন ফাইবার কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।অন্যদিকে, কালিয়াকৈরের মৌচাক, গাজীপুর মহানগরের নাওজোড় এবং ভোগরা বাইপাস এলাকায়ও শ্রমিকেরা মহাসড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেন।বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের এই আন্দোলনের কারণে গাজীপুরের গুরুত্বপূর্ণ মহাসড়কে অচলাবস্থা তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি পণ্য পরিবহন ও শিল্পকারখানার কার্যক্রমেও বিঘ্নের আশঙ্কা দেখা দিয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে? ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত