মমতার পরশে শীতার্তদের পাশে বরগুনায় জেলা প্রশাসক মিজ তাছলিমা আকতার। শীতের আগমনী বার্তায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে বরগুনা জেলা প্রশাসনের শীতবস্ত্র ও কম্বল বিতরণ কার্যক্রমের শুভসূচনা করেন মিজ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক, বরগুনা।
এরই অংশ হিসেবে প্রথমেই সরকারি শিশু পরিবারের কোমলমতি শিশুদের হাতে উষ্ণতার উপহার হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের প্রতি মমতা ও ভালোবাসার উষ্ণ পরশ ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে শুরু হলো জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন