সিএমপির অস্ত্র আইনের একটি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. বাবুল হোসেন ওরফে রড বাবুলকে (৩১) গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাব/এসআরবি-১৪ (সিপিসি-২, কিশোরগঞ্জ)।রবিবার (১৬ নভেম্বর ২০২৬) রাতে কিশোরগঞ্জ সদর থানাধীন যশোদল পাকার মাথা এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মো. বাবুল হোসেন ওরফে রড বাবুল কিশোরগঞ্জ সদর থানার দনিয়ারচর এলাকার মোবারক আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত বাবুল সিএমপির পাঁচলাইশ থানার মামলা নং-২৯(৬)১২, জিআর-৫৫১/১২ এবং ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন।অভিযান পরিচালনাকারী দল জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা,
অপরাধ দমন এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-১৪ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি চৌকস আভিযানিক দল আসামির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে বয়লা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।