যুব সমাজকে বাতিল শক্তির বিরুদ্ধে ঐক্যের ডাক- মাওলানা আবদুল জব্বারের

আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৬ | ১:২০ 227 shares
যুব সমাজকে বাতিল শক্তির বিরুদ্ধে ঐক্যের ডাক- মাওলানা আবদুল জব্বারের

আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) বন্দর দক্ষিণ লক্ষণখোলা ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ আসর থেকে শুরু হতে যাওয়া এই মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকায় মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


​এদিকে, ১৫ নভেম্বর বাদ এশা নারায়ণগঞ্জ শহরের আননূর মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, "মুসল্লিদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার এই শান্তিপূর্ণ তাফসীরুল কুরআন মাহফিলে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সকল বাতিল শক্তির মোকাবেলা করতে হবে।"​সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে মাহফিল সফল করার জন্য স্থানীয় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন এবং ইসলামের সুমহান বাণী প্রচার ও প্রসারে এ ধরনের মাহফিলের গুরুত্ব তুলে ধরেন।


​মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন​নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, ​নারায়ণগঞ্জ জেলা আমীর মাসুদুর রহমান গিয়াস, ​জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, ​সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, ​এইচ এম নাসির উদ্দিনসহ আরও শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে দেশের প্রখ্যাত ও দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসীর পেশ করবেন। শান্তিপূর্ণ ও সফলভাবে মাহফিল সম্পন্ন করতে এলাকাবাসী ও যুব সমাজের সার্বিক অংশগ্রহণ কামনা করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
মাধবপুরে প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে শুরু ‘আপা ফিরবেন, কিন্তু কী নিয়ে?’ সামিনার পোস্টে তুমুল তোলপাড় ‘বাংলাদেশের জন্য সব করতে প্রস্তুত’, তারেক রহমানকে এরদোগানের আশ্বাস দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের অভিযোগ, এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা