কিশোরগঞ্জে মাদক মামলার দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ রুবেল মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ।আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বেলা আনুমানিক ১১:৪০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন বৌলাই গাবতলি বাজার এলাকায় একটি ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মোঃ রুবেল মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা নয়াপাড়া এলাকার আলা উদ্দিনের ছেলে।
তিনি কিশোরগঞ্জ সিআর মামলা নং-৩৪৩(১)১৬, ধারা-৩২৬ পেনাল কোড-এর ০২ বছর ০৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-১৪ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি চৌকস আভিযানিক দল আসামির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে বৌলাই গাবতলি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে সফলভাবে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন