গুইমারায় তৈকর্মা ওয়ার্ড বিএনপির ৬১ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি সামাদ ও সম্পাদক ওয়াহাব

আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৬ | ১:২৩ 200 shares
গুইমারায় তৈকর্মা ওয়ার্ড বিএনপির ৬১ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি সামাদ ও সম্পাদক ওয়াহাব

খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড তৈকর্মা ওয়ার্ড বিএনপির ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছে হাফছড়ি ইউনিয়ন বিএনপি।

নবগঠিত কমিটিতে আব্দুস সামাদকে সভাপতি, আব্দুল ওয়াহাবকে সাধারণ সম্পাদক এবং গোলাম মোস্তফাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

১৫ নভেম্বর ২০২৬ ইং, রবিবার সন্ধ্যা ৭টায় হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমনের স্বাক্ষরিত অনুমোদিত কমিটি তৈকর্মা ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।


দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় থাকা ওয়ার্ডটিতে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা গেছে।নবগঠিত এই কমিটির মাধ্যমে তৈকর্মা ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
মাধবপুরে প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে শুরু ‘আপা ফিরবেন, কিন্তু কী নিয়ে?’ সামিনার পোস্টে তুমুল তোলপাড় ‘বাংলাদেশের জন্য সব করতে প্রস্তুত’, তারেক রহমানকে এরদোগানের আশ্বাস দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের অভিযোগ, এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা