বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

একনেকে উঠছে ২১ প্রকল্প, আলোচনায় আরও ১৪টি

আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬ | ৩:০১ 243 shares
একনেকে উঠছে ২১ প্রকল্প, আলোচনায় আরও ১৪টি
  1. জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানেরসভাপতিত্বে সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সভা হওয়ার কথা রয়েছে।সভায় নতুন ও সংশোধিত ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পাশাপাশি আগে অনুমোদিত আরও ১৪টি প্রকল্পের অগ্রগতি এবং সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা হবে। পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের প্রকাশিত সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে।২০২৬-২৭ অর্থবছরে এটি একনেকের সপ্তম সভা। এতে কৃষি, পানিসম্পদ, পল্লী অবকাঠামো, সড়ক পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


    নতুন ও সংশোধিত প্রকল্পের তালিকায় স্থানীয় সরকার বিভাগের বেশ কয়েকটি উদ্যোগ রয়েছে। এর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণের পাশাপাশি জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প রয়েছে। এ ছাড়া ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় দেশের বিভিন্ন নদী ও জলাশয় খনন, পুনঃখনন, পুনরুদ্ধার এবং নদীভাঙন প্রতিরোধের প্রকল্প রয়েছে। এসব উদ্যোগের মধ্যে মেট্রো ঢাকা প্রকল্পের গোদনগরবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।


    এ ছাড়া জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হবে। ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং বাংলাদেশ বিমান বাহিনীর আবাসন সমস্যা সমাধানে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পও রয়েছে তালিকায়। পাশাপাশি জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করার প্রস্তাব উপস্থাপন করা হবে।অর্থ-সামাজিক অবকাঠামো খাতেও রয়েছে একাধিক প্রকল্প। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পটুয়াখালী কৃষি কলেজ স্থাপন, আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র নির্মাণ এবং চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দাতব্য চিকিৎসালয় সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের প্রস্তাব রয়েছে।


    চলমান প্রকল্পের তালিকায় রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ। পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হবে।

    সভায় শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করার প্রকল্পও উপস্থাপন করা হবে। এ ছাড়া খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণের প্রস্তাব রয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে? ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত