রূপগঞ্জে এলুমিনিয়াম কারখানায় ডাকাতি, মালামাল লুট

আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬ | ১:০০ 225 shares
রূপগঞ্জে এলুমিনিয়াম কারখানায় ডাকাতি, মালামাল লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট কাতরারচর এলাকার উৎপাদন বন্ধ স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতি সংঘটিত হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) ভোরে ৭/৮ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে  সীমানা প্রাচীর টপকিয়ে কারখানায় প্রবেশ করে। পরে ডাকাতরা কারখানায় নিয়োজিত ৬ জন নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে তাদের মারধর করে। ডাকাতদের ছুরিকাঘাতে রহিজদ্দিন নামের একজন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়। 


পরবর্তীতে ডাকাত দল নিরাপত্তাকর্মীদের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোনসেট এবং কারখানার ৩০০ ফুট বৈদ্যুতিক তারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন,  ডাকাতি হওয়া কারখানা পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
আজ হোক কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন, আটক ১ সোনারগাঁয়ে ২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চীফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শেখ হাসিনার ডিসেম্বরের ফেরার ঘোষণা ঘিরে নাশকতার আশঙ্কা, ১০ দিনে ৪৯ যানবাহনে আগুন টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, এস এম জিলানীর বাড়িতেও হামলা যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের