নন্দিত টিভি
ই-পেপার
১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
রূপগঞ্জে এলুমিনিয়াম কারখানায় ডাকাতি, মালামাল লুট

রূপগঞ্জে এলুমিনিয়াম কারখানায়
ডাকাতি, মালামাল লুট
মোঃ নুর নবী জনি:
১৭ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট কাতরারচর এলাকার উৎপাদন বন্ধ স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতি সংঘটিত হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) ভোরে ৭/৮ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সীমানা প্রাচীর টপকিয়ে কারখানায় প্রবেশ করে। পরে ডাকাতরা কারখানায় নিয়োজিত ৬ জন নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে তাদের মারধর করে। ডাকাতদের ছুরিকাঘাতে রহিজদ্দিন নামের একজন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়।

পরবর্তীতে ডাকাত দল নিরাপত্তাকর্মীদের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোনসেট এবং কারখানার ৩০০ ফুট বৈদ্যুতিক তারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ডাকাতি হওয়া কারখানা পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০১:১০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ০১:০০ পিএম

রূপগঞ্জে এলুমিনিয়াম কারখানায় ডাকাতি, মালামাল লুট

দেশ ও জনপদ
মোঃ নুর নবী জনি
রূপগঞ্জে এলুমিনিয়াম কারখানায় ডাকাতি, মালামাল লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট কাতরারচর এলাকার উৎপাদন বন্ধ স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতি সংঘটিত হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) ভোরে ৭/৮ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সীমানা প্রাচীর টপকিয়ে কারখানায় প্রবেশ করে। পরে ডাকাতরা কারখানায় নিয়োজিত ৬ জন নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে তাদের মারধর করে। ডাকাতদের ছুরিকাঘাতে রহিজদ্দিন নামের একজন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়।

পরবর্তীতে ডাকাত দল নিরাপত্তাকর্মীদের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোনসেট এবং কারখানার ৩০০ ফুট বৈদ্যুতিক তারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ডাকাতি হওয়া কারখানা পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে

নন্দিত টিভি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।