কালীগঞ্জে পা বাঁধা রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬ | ১২:৫৭ 204 shares
কালীগঞ্জে পা বাঁধা রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের পেছনে শীতলক্ষ্যা নদীর তীরের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে পা বাঁধা রক্তাক্ত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, লোহার তৈরি কোনো বস্তু দিয়ে পিটিয়ে তাকে মারাত্মক জখম করা হয়েছে। পরে রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। 

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, সোমবার (১৬ নভেম্বর) বিকেলে স্থানীয় লোকজন উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের পেছনে শীতলক্ষ্যা নদীর তীরের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে পা বাঁধা রক্তাক্ত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।


এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তার স্বজনদের খোঁজ করা হচ্ছে। সংবাদ লেখা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। 

কালীগঞ্জ থানার উপপরিদর্শক হায়াতুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। তিনি জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ফোলা রয়েছে। পুলিশের ধারণা, লোহার তৈরি কোনো বস্তু দিয়ে পিটিয়ে তাকে মারাত্মক জখম করা হয়েছে। পরে রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে বলে জানান তিনি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
আজ হোক কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন, আটক ১ সোনারগাঁয়ে ২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চীফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শেখ হাসিনার ডিসেম্বরের ফেরার ঘোষণা ঘিরে নাশকতার আশঙ্কা, ১০ দিনে ৪৯ যানবাহনে আগুন টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, এস এম জিলানীর বাড়িতেও হামলা যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের