বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬ | ১২:৫০ 219 shares
গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে আবারও সড়কে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিক। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শ্রমিকদের বিক্ষোভে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে শুরু হয় শ্রমিকদের এই বিক্ষোভ।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। একপর্যায়ে হাজারো শ্রমিক জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবরোধ সৃষ্টি করেন।

এতে গুরুত্বপূর্ণ এসব সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের অবস্থানের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিজিবি সদস্যরা। তারা শ্রমিকদের সড়ক থেকে সরে গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে অনুরোধ জানান।

তবে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে জানা গেছে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়।

অন্যদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় শ্রমিকরা অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেয়। একইভাবে জয়দেবপুর এলাকাতেও শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের সরিয়ে দিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শ্রমিকদের এই বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যাত্রীদের পড়তে হয়েছে ভোগান্তিতে।

তবে শ্রমিকদের বিক্ষোভের সুনির্দিষ্ট কারণ এবং তাদের দাবিদাওয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে? ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত