আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৬
১২:১১ অপরাহ্ণ

বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশু শিক্ষার্থীসহ আহত ৩

আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৬ | ১২:১১ 218 shares
বরগুনার  গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশু  শিক্ষার্থীসহ আহত ৩

বরগুনার সদর উপজেলার গৌরীচন্না বাজার মহাসড়কে   মিশুক উল্টে ড্রাইভার এবং    দুই শিশু  শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছে ।১৫ নভেম্বর রবিবার  সকাল আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত দুই জন গৌরীচন্না হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু  শিক্ষার্থী। তাদের মধ্যে একজন প্রাথমিকভাবে সুস্থ থাকলেও অপর শিক্ষার্থীর হাঁটু ও হাতের চামড়া মারাত্মকভাবে উঠে গেছে। এ ছাড়া মিশুকচালকের পায়েও গুরুতর আঘাত লেগেছে।


এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছন-  বিদ্যালয়ের সভাপতি এ্যাডভোকেট আব্দুল ওয়াসী মতিন, গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাওলানা মোঃ আবদুল মোতালেব,সাংবাদিক নেতা ডাঃ এনামুল হক,মোঃ ইদ্রিস আলী, মোঃ কাকন হাওলাদার, জানিয়েছেন    বিদ্যালয়সংলগ্ন মহাসড়ক দিয়ে প্রতিদিন শতশত  কোমলমতি শিক্ষার্থী যাতায়াত করে। তাই এ সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরী । বিশেষ করে বিদ্যালয় চলাকালীন সময়ে সব ধরনের যানবাহন ধীরগতিতে চলাচল করতে হবে। শিশুদের নিরাপত্তার বিষয়টি কোনোভাবেই অবহেলা করা যাবে না। এ সময় তা'রা  আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন।


তা'রা  আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে সচেতন হতে হবে।

এলাকাবাসীর  দাবি, বিদ্যালয়সংলগ্ন সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং প্রয়োজনে স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে।উল্লেখ্য- গৌরীচন্না  বাজার মহাসড়ক দিয়ে প্রতিদিন শতশত যাত্রীবাহী বাস / ট্রাক আসা যাওয়া করলেও রাস্তার দুই পাশ্বদিয়ে ফুটপাত দখল করার কারনে প্রায়দিন দুর্ঘটনা ঘটলেও প্রশাসন রহস্যজনক ভাবে নীরবতা পালন করছে।এ রাস্তা দিয়ে গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়, গৌরীচন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়,গৌরীচন্না কলেজ, সানরাইজ কিন্ডারগার্টেন স্কুল, ফজলুল হক মাস্টার সাহেবের মাদ্রাসার প্রায় তিন সহস্রাধিক শিক্ষার্থী সহ বাজারের শতশত মানুষ আসাযাওয়া করে।এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘বাংলাদেশের জন্য সব করতে প্রস্তুত’, তারেক রহমানকে এরদোগানের আশ্বাস দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের অভিযোগ, এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন