গাজীপুরের কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সাতানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের জন্য ওষুধ ছিটিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও আসন্ন বক্তারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলজার হোসেন মোল্লা।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহিম শাহরিয়ার মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ কবির নাঈম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাদিম হোসেন সুমন, সমাজসেবক রমজান ভূঁইয়া এবং উপজেলা মহিলা দলের সহসভাপতি নাজমা বেগম।প্রধান অতিথির বক্তব্যে মোঃ গোলজার হোসেন মোল্লা বলেন, মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বক্তারপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটিয়ে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। ট্রাস্টের মাধ্যমে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, শিক্ষাবৃত্তি, কন্যাদায়গ্রস্ত পিতাকে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি কার্যক্রমের পাশাপাশি ট্রাস্টের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।এ সময় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক হোসেন, সরকারি শ্রমিক কলেজ ছাত্রদলের সহসভাপতি রাশিদুল হাসান জীবন, শরীফ মাস্টার, আঃ হাই মাস্টার, মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন