কুষ্টিয়ার দৌলতপুরে জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর, স্বামী-স্ত্রীকে মারধর, মালামাল লুট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম বাবা মো. আব্দুল হালিম ওরফে টমের বিরুদ্ধে মামলা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানায় মামলাটি রুজু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিম টমের ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি দলিলমূলে ক্রয় করেন ইদ্রিস আলী। পরে জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়িঘর নির্মাণ করে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। তবে ওই জমি দখলের উদ্দেশ্যে আব্দুল হালিম টম বিভিন্ন সময় লোকজন নিয়ে তাঁকে উচ্ছেদ, মারধর ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।
এজাহারে বলা হয়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকালে ইদ্রিস আলী নিজ বাড়িতে অবস্থানকালে আব্দুল হালিম টমসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন। পরে টমের নির্দেশে অন্যরা বসতবাড়ি ভাঙচুর শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ঘরের বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। এ সময় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে (৫৫) মারধর করা হয়। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাঁরা স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন