আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৬
৫:১৪ অপরাহ্ণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৬ | ৫:১৪ 203 shares
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মোঃ রনি (৪১) নামে এক গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আল আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার ভোর ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে মিজমিজি তেরা মার্কেট এলাকায় মোঃ রনির সঙ্গে আল আমিন নামে এক ব্যক্তির কথা-কাটাকাটির একপর্যায়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হলে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে আঘাত করে এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রনির।


ঘটনার পরপরই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আল আমিনকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে নারীকে কেন্দ্র করে প্রশ্ন করা ও কথাবার্তার একপর্যায়ে দুজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছিল বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে এবং কী পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ঘটনাটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় রনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে উপস্থিত এক নারীকে নিয়ে আল আমিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আল আমিনকে আটক করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘বাংলাদেশের জন্য সব করতে প্রস্তুত’, তারেক রহমানকে এরদোগানের আশ্বাস দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের অভিযোগ, এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন