আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৬
৬:৩২ অপরাহ্ণ

জবিতে বাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২টি আসন সংরক্ষিত

আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৬ | ৬:৩২ 204 shares
জবিতে বাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২টি আসন সংরক্ষিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিজস্ব ও ভাড়া করা সব বাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২টি করে আসন সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।রবিবার (১৫ নভেম্বর) উপাচার্য  অধ্যাপক ড. মো রইছ উদ্দীন এর অনুমোদনক্রমে পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীবৃন্দকে অবগত করা যাচ্ছে যে, পরিবহন পুলের চলাচলকৃত শিক্ষার্থী (বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এবং বিআরটিসি হতে ভাড়াকৃত দ্বিতল) বাসসমূহে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট ০২টি সিট বরাদ্দ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এমতাবস্থায়, সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সকল শিক্ষার্থী, গাড়ি চালক ও বাস হেল্পারবৃন্দের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে (ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, রেজিস্ট্রার, পরিবহন পুলের চালক ও হেলপারসহ অন্যান্যরা) সদয় অবগতি ও কার্যার্থে অনুলিপি পাঠানো হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘বাংলাদেশের জন্য সব করতে প্রস্তুত’, তারেক রহমানকে এরদোগানের আশ্বাস দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের অভিযোগ, এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন