নন্দিত টিভি
ই-পেপার
১৫ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
জবিতে বাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২টি আসন সংরক্ষিত

জবিতে বাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের
জন্য ২টি আসন সংরক্ষিত
হামিম শেখ:
১৫ নভেম্বর ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিজস্ব ও ভাড়া করা সব বাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২টি করে আসন সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।রবিবার (১৫ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো রইছ উদ্দীন এর অনুমোদনক্রমে পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীবৃন্দকে অবগত করা যাচ্ছে যে, পরিবহন পুলের চলাচলকৃত শিক্ষার্থী (বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এবং বিআরটিসি হতে ভাড়াকৃত দ্বিতল) বাসসমূহে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট ০২টি সিট বরাদ্দ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এমতাবস্থায়, সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সকল শিক্ষার্থী, গাড়ি চালক ও বাস হেল্পারবৃন্দের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে (ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, রেজিস্ট্রার, পরিবহন পুলের চালক ও হেলপারসহ অন্যান্যরা) সদয় অবগতি ও কার্যার্থে অনুলিপি পাঠানো হয়েছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ১০:২২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩২ পিএম

জবিতে বাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২টি আসন সংরক্ষিত

দেশ ও জনপদ
হামিম শেখ
জবিতে বাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২টি আসন সংরক্ষিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিজস্ব ও ভাড়া করা সব বাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২টি করে আসন সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।রবিবার (১৫ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো রইছ উদ্দীন এর অনুমোদনক্রমে পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীবৃন্দকে অবগত করা যাচ্ছে যে, পরিবহন পুলের চলাচলকৃত শিক্ষার্থী (বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এবং বিআরটিসি হতে ভাড়াকৃত দ্বিতল) বাসসমূহে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট ০২টি সিট বরাদ্দ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এমতাবস্থায়, সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সকল শিক্ষার্থী, গাড়ি চালক ও বাস হেল্পারবৃন্দের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে (ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, রেজিস্ট্রার, পরিবহন পুলের চালক ও হেলপারসহ অন্যান্যরা) সদয় অবগতি ও কার্যার্থে অনুলিপি পাঠানো হয়েছে।

নন্দিত টিভি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।