বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৬
৬:২৮ অপরাহ্ণ

বরগুনায় ছাত্রদল নেতা আমান ও সানাউল্লাহ সানির অর্থায়নে লিংকনের কবরস্হান পাকাকরন

আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৬ | ৬:২৮ 217 shares
বরগুনায় ছাত্রদল নেতা আমান ও সানাউল্লাহ সানির অর্থায়নে লিংকনের কবরস্হান পাকাকরন

বরগুনায় পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, বিএনপির নিবেদিতপ্রাণ  মরহুম পারভেজ রেজা লিংকনের কবরস্থান পাকা ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে।

অদ্য ১৩ নভেম্বর ২০২৬ ইংরেজি তারিখ রোজ শুক্রবার সকাল সাড়ে এগারো টায় কবরস্হান পাকা করনের কাজের উদ্বোধন করেন বরগুনা জেলা ছাএদলের সভাপতি ও বরগুনা পৌরসভার মেয়র প্রার্থী  সানাউল্লাহ সানি। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এবং বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ও মেয়র প্রার্থী সানাউল্লাহ সানির ব্যক্তিগত অর্থায়নে এ নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।


মরহুম পারভেজ রেজা লিংকন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। দলের দুঃসময়েও তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২৫ সালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।


নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরগুনা জেলা সভাপতি ও মেয়র প্রার্থী সানাউল্লাহ সানি বলেন,


"মরহুম পারভেজ রেজা লিংকন শুধু একজন রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগের একজন মানুষ। বিএনপির রাজনীতির সঙ্গে তিনি দীর্ঘদিন নিবেদিতভাবে কাজ করেছেন। তাঁর রাজনৈতিক অবদান ও স্মৃতি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।


মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেও তাঁর কর্ম, ভালোবাসা ও মানুষের সঙ্গে গড়ে তোলা সম্পর্ক বেঁচে থাকে। আমরা বিশ্বাস করি, একজন সহযোদ্ধার প্রতি সম্মান শুধু জীবিত অবস্থায় নয়, মৃত্যুর পরও তাঁর স্মৃতি ও মর্যাদা রক্ষার মধ্য দিয়ে প্রকাশ পায়।


সেই মানবিক দায়বদ্ধতা ও সহযোদ্ধার প্রতি ভালোবাসা থেকেই তাঁর কবরস্থান পাকা ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছি। এটি কোনো রাজনৈতিক প্রচারণা নয়, বরং একজন প্রিয় সহযোদ্ধার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। এ কাজে সহযোগিতা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।"


এদিকে মরহুমের পরিবারের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরগুনা জেলা সভাপতি সানাউল্লাহ সানির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। তাঁরা বলেন, প্রিয়জনের স্মৃতি ও কবরের মর্যাদা রক্ষায় এমন উদ্যোগ পরিবারের কাছে অত্যন্ত আবেগের ও ভালোবাসার বিষয়।


রাজনৈতিক সহযোদ্ধার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেওয়া এ উদ্যোগ বরগুনার রাজনৈতিক অঙ্গনে মানবিকতা, পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে? ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত