বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আলী আকবরের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৬ | ৬:২৭ 206 shares
বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আলী আকবরের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আলী আকবরের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


গত ১৩ নভেম্বর ২নং ওয়ার্ডের মাধবপাশা এলাকায় নিজ বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।


সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ওয়ার্ডবাসীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।


এ সময় মেম্বার পদপ্রার্থী আলী আকবর ওয়ার্ডবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


তিনি বলেন, নির্বাচিত হলে ২নং ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে একজন জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে চান। এলাকার উন্নয়ন,ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে? ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত