বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৬ | ৫:৪৭ 233 shares
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার ১৩ নভেম্বর নাগরিক সমাজের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

আয়োজকদের প্রত্যাশা, স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য এবং দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।

এ উপলক্ষে তাঁর জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, কর্মময় অভিজ্ঞতা এবং জাতীয় জীবনে অবদান নিয়ে প্রকাশ করা হবে বিশেষ স্মারকগ্রন্থ।

স্মারকগ্রন্থের জন্য রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।

এতে তাঁর গণতান্ত্রিক রাজনীতি, রাজনৈতিক আন্দোলন, পররাষ্ট্রনীতি, দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব, সংসদীয় রাজনীতিতে ভূমিকা, অর্থনৈতিক দর্শন এবং জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে লেখার সুযোগ রাখা হয়েছে।

পাশাপাশি তাঁর কর্মময় ও সংগ্রামী রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে অবদান নিয়ে নির্মাণ করা হবে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিওচিত্র।

আয়োজকদের প্রত্যাশা, স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্র ভবিষ্যৎ প্রজন্মের কাছে বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক উত্তরাধিকার তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে? ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত