আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৬
১১:৩৪ পূর্বাহ্ণ

বরগুনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিধবা নারীকে হয়রানি ও গরুর বাছুর কুপিয়ে জখমের অভিযোগ

আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৬ | ১১:৩৪ 244 shares
বরগুনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিধবা নারীকে হয়রানি ও গরুর বাছুর কুপিয়ে জখমের অভিযোগ

বরগুনা সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের  লাঙ্গলকাটা এলাকায় জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নূপুর বেগম(৫০) নামে এক বিধবা নারীকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং তাঁর পালিত গরুর বাছুরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী নূপুর বেগমের স্বামী মৃত আফজাল হোসেন খান। তিনি বরগুনা সদর থানাধীন  লাঙ্গলকাটা, ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে একই এলাকার জামাল খান (৪৫), তাঁর স্ত্রী আকলিনা বেগম (৪০) এবং রাজ্জাক মহুরী (৫০)-এর নাম।


অভিযোগে নূপুর বেগম উল্লেখ করেন, তাঁর কোনো ছেলে সন্তান নেই। স্বামীর মৃত্যুর পর থেকে বিবাদীরা তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করে আসছেন। তাঁর মেয়েরা ঢাকায় গার্মেন্টসে চাকরি করায় তিনি একা বসবাস করেন।


এ সুযোগে বিবাদীরা তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেন তিনি।লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৯ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে তাঁর পালিত চার মাস বয়সী একটি গরুর বাছুর বিবাদীদের দেওয়া ঘাসের মধ্যে গেলে সেটিকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এর আগেও বিবাদীরা তাঁকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।


নূপুর বেগম আরও দাবি করেন, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান পাননি। উল্টো বিবাদীরা তাঁকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বরগুনা সদর থানার পুলিশের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী নূপুর বেগম।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী