বরগুনা জেলার আমতলী উপজেলার ৭ নং আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃতোফাজ্জল তালুকদারের বিরুদ্ধে রাস্তা থেকে ইট তুলে নিয়ে নিজের বসত ঘরে ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। ৩ নং ওয়ার্ডের গোফখালী থেকে পসরবুনিয়া সড়ক থেকে ইট তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তোফাজ্জলের বাড়ির সামনে থেকে রাস্তার এজিং এর প্রায় ৪০০থেকে ৫০০ শতাধিক ইট তুলে নেওয়া হয়েছে বলে করেছেন এলাকাবাসী। ইট তুলে নেওয়ার বিষয়টি তোফাজ্জল মেম্বার অস্বীকার করলেও তার স্ত্রী বিষয়টি স্বীকার করেছেন। তোফাজ্জলের স্ত্রী বলেন,
আমরা আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়া কিছু ইট তুলে নিয়ে এসেছি।৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইদ্রিস হাওলাদার বলেন,রাস্তা থেকে ৪০০ থেকে ৫০০ ইট তুলে নিয়ে তোফাজ্জল নিজের ঘরে ব্যবহার করেছে।সে ইউপি সদস্য ছিল। একজন সাবেক ইউপি সদস্য হয়ে কি করে সরকারি রাস্তার ইট তুলে নিয়ে নিজের ঘরে ব্যবহার করেন। এলাকার একাধিক মানুষ বিষয়টি আমাকে অবহিত করেছেন।আমি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।এলাকাবাসীর দাবি রাস্তা থেকে ইট তুলে নিয়ে নিজের ঘরে ব্যবহার করা গুরুতর অপরাধ।আমরা এই অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাই।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন