হাতের লেখায় জেলা সেরা শিবরামের দুই শিক্ষার্থী, আনন্দে শিক্ষার্থীদের শোভাযাত্রা

আপডেটঃ ০৭ নভেম্বর, ২০২৬ | ৬:২১ ০ শেয়ার
হাতের লেখায় জেলা সেরা শিবরামের দুই শিক্ষার্থী, আনন্দে শিক্ষার্থীদের শোভাযাত্রা

লালমনিরহাটে জাতীয় শিশুকিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ আয়োজিত জেলা পর্যায়ের হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে তাক লাগিয়েছে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের দুই শিক্ষার্থী। তাদের এ সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী সালমান ফারসি রেদওয়ান। একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আরাফাত দ্বিতীয় স্থান অর্জন করেছে। তৃতীয় স্থান অধিকার করেছে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী।দুই শিক্ষার্থীর এমন সাফল্য উদযাপনে শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।এর আগে শুক্রবার দুপুরে জেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল ইসলাম এবং জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) আল-আমীন ইসলাম।প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী সালমান ফারসি রেদওয়ান বলে, “প্রথম স্থান অর্জন করতে পেরে আমি খুব আনন্দিত। এ সাফল্যের জন্য নিয়মিত অনুশীলন করেছি। ভবিষ্যতেও পড়াশোনার পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো করতে চাই।”

সালমানের বাবা বলেন, “সন্তানের এমন অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এ সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের উৎসাহ-অনুপ্রেরণা রয়েছে। ভবিষ্যতেও সে যেন ভালো মানুষ হওয়ার পাশাপাশি পড়াশোনায় আরও এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশা করি।”শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “একই প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আমরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করি। এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।”উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম বলেন, “শিশুদের সুন্দর হাতের লেখা চর্চা, মনোযোগ ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। শিবরাম আদর্শ পাবলিক স্কুলের দুই শিক্ষার্থীর এমন সাফল্য প্রশংসনীয়।”বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। দুই শিক্ষার্থীর এ অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের পাশাপাশি অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর