ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয়।বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জনাব নূরুল ইসলাম মণি, সংসদ সদস্য, বরগুনা-২ আসন ও চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: নজরুল ইসলাম মোল্লা,
প্রশাসক, জেলা পরিষদ,ও আহ্বায়ক জেলা বিএনপি বরগুনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: কুদরত-ই-খোদা, পিপিএম-সেবা, পুলিশ সুপার, বরগুনা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন