নারায়ণগঞ্জ বন্দরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।আজ ৭ নভেম্বর (শনিবার) সকালে উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর আগে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম।ইউএনও শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সাদরুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক জসিম উদ্দিন তোতা,থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন,মৎস্য অফিসার রফিক আবেদীন,
প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আল মাহমুদ হাসান, শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী রিদোয়ান আহমদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন,প্রকৌশলী এসএম সামিন ইশরাক,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, সমবায় অফিসার আলাউদ্দিন মিয়া নৌবাহিনী ডকইয়ার্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীপ্রমুখ।এছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে এড. আবুল কালাম ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তৎকালীন ঘটনাপ্রবাহ তুলে ধরেন। রক্ষীবাহিনীর প্রতিষ্ঠা, ক্ষমতা ও ভূমিকা নিয়ে তিনি বলেন, “১৯৭২ সালে রক্ষীবাহিনী প্রতিষ্ঠার মাধ্যমে সেনাবাহিনীকে বঞ্চিত করে রক্ষীবাহিনীকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছিল। তারা যখন যাকে ইচ্ছা তুলে নিয়ে যেতে পারত, নির্যাতন করতে পারত, এমনকি গুমও করতে পারত। বাহিনীটি সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন ছিল। তাদের কোনো আইনের মুখোমুখি হতে হতো না।রক্ষীবাহিনীর নেতৃত্বে তৎকালীন সময়ে জাসদের প্রায় ৩০ থেকে ৬০ হাজার নেতাকর্মী নির্যাতন, গুম ও হত্যার শিকার হন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন