কিশোরগঞ্জে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. রনিকে (২৫) গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।০৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে (আজ) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কিশোরগঞ্জ সদর থানার গলাকাটা মোড় এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মো. রনি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার মোড় গুনি মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, মো. রনি কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-১৬(১১)২৫, জিআর নং-৫৩০/২৫ এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারার একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
ঘটনার পর থেকেই তিনি আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।এসআরবি-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের সূত্র জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির বর্তমান অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে সিপিসি-২, এসআরবি-১৪ এর একটি চৌকস দল কিশোরগঞ্জ সদর থানার গলাকাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে সফলভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আসামিকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন