মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ০৩:৩৪ পিএম
নন্দিত টিভি
কিশোরগঞ্জে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রনি গ্রেপ্তার

কিশোরগঞ্জে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রনি গ্রেপ্তার

watermark
nonditotvnews

কিশোরগঞ্জে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. রনিকে (২৫) গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।০৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে (আজ) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কিশোরগঞ্জ সদর থানার গলাকাটা মোড় এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।​গ্রেপ্তারকৃত মো. রনি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার মোড় গুনি মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, মো. রনি কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-১৬(১১)২৫, জিআর নং-৫৩০/২৫ এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারার একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

ঘটনার পর থেকেই তিনি আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।এসআরবি-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের সূত্র জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির বর্তমান অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে সিপিসি-২, এসআরবি-১৪ এর একটি চৌকস দল কিশোরগঞ্জ সদর থানার গলাকাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে সফলভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
​গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আসামিকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট