অজুহাত নয়, অভিমান নয়,
শত্রুর বিপদেও রক্ত দিতে হয়
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১/১১/২০২৬ ইং রোজ রবিবার স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জামশেদ আহমেদ স্বাক্ষরিততে
স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া এর সিনিয়র পরিচালক মোঃ প্রিন্স মুহাম্মদ বিপ্লব সভাপতি মোঃ মেহেদী হাসান টনি ও মোঃ ইমরান হাসান সুমন কে সাধারণ সম্পাদক করে ১১৭ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৬ মাসের জন্য পূর্ণাঙ্গ ভাবে অনুমোদন দেওয়া হয়েছে (১/৫/২০২৭)
এবং উল্লেখিত এই কমিটি আগামী মে মাস পর্যন্ত বহাল থাকবে। স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন এবং পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা করছেন এবং সবাইকে একসাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায় এই সংগঠনটি।
স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন,এখানে সেবার বিনিময়ে কোন রকম আর্থিক লেনদেন করা হয় না। দেশ ও জাতির কল্যাণের জন্য যেন কাজ করে যেতে পারে এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে পরিবারটি।
স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জামশেদ আহমেদ তিনি বলেন, যার যে দায়িত্ব সে সেই দায়িত্ব পরিপূর্ণ ভাবে পালন করার চেষ্টা করবেন। পদ বড় কিছু নয়, তবে সংগঠন চালাতে হলে সংগঠনের একটা পরিচয়ের দরকার আছে। কাজ করা না করা সে তো মনের ব্যাপার। সবাই একসাথে সুন্দর ভাবে আরও বেশি বেশি কাজ করে আমাদের সংগঠনের সুনাম অর্জন করতে হবে। সবাই যেন এক একজন সচেতন স্বেচ্ছাসেবী হয়ে কাজ করতে পারেন এমনটাই প্রত্যাশা করছেন।
এছাড়াও সংগঠনের নিয়মের বাইরে কোনো কাজ করলে কিংবা সংগঠনের সুনাম নষ্ট করলে তার প্রতি সংগঠনে দায়িত্বে থাকা সদস্য ব্যবস্থা নিবে, এমনকি প্রয়োজনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন