গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের জাপান সফর উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বিদায় জানান বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ জনাব নূরুল ইসলাম মণি।
আজ সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইটে টোকিও, জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন