আপডেটঃ ০৩ নভেম্বর, ২০২৬
১২:১৯ পূর্বাহ্ণ

গাইবান্ধায় বেলুন উড়িয়ে জেলা ট্যালেন্ট ফেস্ট–২০২৬-এর উদ্বোধন

আপডেটঃ ০৩ নভেম্বর, ২০২৬ | ১২:১৯ ০ শেয়ার
গাইবান্ধায় বেলুন উড়িয়ে জেলা ট্যালেন্ট ফেস্ট–২০২৬-এর উদ্বোধন

‘তীক্ষ্ণ যুক্তির স্ফুরণে, জ্বলে ওঠো সৃজনে’—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় উদ্বোধন করা হয়েছে জেলা ট্যালেন্ট ফেস্ট–২০২৬।

সোমবার (২ নভেম্বর) সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, এনডিসি সাব্বির আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাস, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

জেলা প্রশাসনের আয়োজনে এ উৎসবের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মেধা, যুক্তি, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।গাইবান্ধায় বেলুন উড়িয়ে জেলা ট্যালেন্ট ফেস্ট–২০২৬-এর উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি: ‘তীক্ষ্ণ যুক্তির স্ফুরণে, জ্বলে ওঠো সৃজনে’—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় উদ্বোধন করা হয়েছে জেলা ট্যালেন্ট ফেস্ট–২০২৬।

সোমবার (২ নভেম্বর) সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, এনডিসি সাব্বির আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাস, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

জেলা প্রশাসনের আয়োজনে এ উৎসবের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মেধা, যুক্তি, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর