সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:০৫ পিএম
নন্দিত টিভি
জাপান সফরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বিদায় জানালেন চীফ হুইপ নূরুল ইসলাম মণি

জাপান সফরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বিদায় জানালেন চীফ হুইপ নূরুল ইসলাম মণি

watermark
Jewel Hossain

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের জাপান সফর উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বিদায় জানান বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ জনাব নূরুল ইসলাম মণি।

আজ সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইটে টোকিও, জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট