বিশেষ কারণে পদত্যাগ করছেন ইশরাক, বললেন ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে’

আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৬ | ২:০৬ ০ শেয়ার
বিশেষ কারণে পদত্যাগ করছেন ইশরাক, বললেন ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে’

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, দলের ইচ্ছায় নয়, নিজে থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে বলে জানালেও, সেই কারণ সম্পর্কে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

সোমবার, ১৯ অক্টোবর দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে। তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়েই আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ কারণে মন্ত্রিসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধে তাঁকে পদত্যাগ করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ইশরাক বলেন, দল তাঁর পদত্যাগ চায়নি; তিনি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগের পর মাদকের বিরুদ্ধে আরও আগ্রাসীভাবে মাঠে নামবেন এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন বলেও জানান তিনি।

তবে তাঁর পদত্যাগের পেছনে ঠিক কী বিশেষ কারণ রয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি ইশরাক হোসেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর