৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বরগুনায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ, বরগুনার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি, বরগুনায় এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক, বরগুনা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জনাব নূরুল ইসলাম মনি, এমপি, সংসদ সদস্য, বরগুনা-২, চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা,
প্রশাসক, জেলা পরিষদ, বরগুনা। এছাড়াও অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরগুনা; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা; জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত), বরগুনা; বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমের সহকর্মীবৃন্দ।আলোচনা সভায় বক্তারা দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায় খাতের ভূমিকা তুলে ধরেন এবং সমবায় সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন